ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

বিজয় দিবসে বাগমারায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৮:০৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৮:০৭:৫৯ অপরাহ্ন
বিজয় দিবসে বাগমারায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি বিজয় দিবসে বাগমারায় জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে র‍্যালিটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোডাউন মোড়ে এসে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল আহাদ কবিরাজ। এতে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন, নায়েবে আমীর ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারী সরদার, বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম হোসেন, তাহেরপুর পৌর জামায়াতের আমির শহীদুজ্জামান মীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মর্তুজা।

কর্মসূচিতে বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি নাদিম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আয়োজকরা জানান, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে অনুষ্ঠিত এই র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক