ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৮:০৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৮:০৩:২০ অপরাহ্ন
রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন রামেবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। পরে সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) প্রাঙ্গণের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বিজয়ের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামেবির রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. হাসিবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম, উপ-রেজিস্ট্রার মো. মোফাজ্জল হোসেন, পিও কাম কম্পিউটার আব্দুস সোবহানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। সভা সঞ্চালনা করেন সেকশন অফিসার মো. শাহারিয়ার ইসলাম।
আলোচনা সভা শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।
এ সময় রামেবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা