ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৮:০১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৮:০১:৫৪ অপরাহ্ন
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রাটি প্লাজা চত্বর থেকে শুরু হয়ে শহীদ সাকিব আনজুম চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের এ পর্ব সঞ্চালনা করেন ছাত্র উপদেষ্টা আবু জাফর মো. সাদী।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডীন প্রফেসর শহীদুর রহমান। তিনি বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার প্রকৃত মূল্য অনুধাবন করতে শেখায় এবং দেশপ্রেম, ত্যাগ ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রওনক আরা পারভিন। বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ সময় দুজন শিক্ষার্থীও তাদের বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশল স্কুলের ডীন প্রফেসর ড. শামীম আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো. বায়তুল মোকাদ্দেছুর রহমান, ব্যবসায় ও আইন স্কুলের ডীন ড. কানিজ হাবিবা আফরিন, আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, রেজিস্ট্রার লে. কর্নেল খালেদ বিন ইউসুফ (অব.)সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার