ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৭:৫৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৭:৫৪:২৯ অপরাহ্ন
নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা নোয়াখালীতে বিজয় দিবসে ব্যাংকারদের মিলনমেলা
নোয়াখালীতে বিজয় দিবস উপলক্ষ্যে ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ কবিরহাটের মহামিলনমেলা হয়েছে।  এই অনুষ্ঠানে গ্রাহকদের জন্য নতুন নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের ঘোষণা করা হয়।  

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজনে জেলার সোনাইমুড়ীর বারগাঁও গ্রামের গ্রীণ পার্কে জমকালো আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টা পর্যন্ত নানা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ-কবিরহাটের সভাপতি ও ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব বাঞ্চ মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে ও ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সঞ্চালনায় মহামিলন মেলায় বক্তব্য রাখেন, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি অ্যান্ড ম্যানেজার মো.আবুল কাসেম, যমুনা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি অ্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম প্রমূখ।  

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ম্যানেজার ও ম্যানেজার অপারেশন গ্রাহক সেবা নিশ্চিত করার মাধ্যমে অর্থনৈতিক সচ্ছলতা বজায় রাখার উদ্দেশ্যে গ্রাহক সেবা সহজতর করার লক্ষে পরামর্শ গুলো তুলে ধরেন। মিলনমেলায় পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও ভ্রাতৃত্ববোধের দৃঢ় প্রকাশ ঘটে। আলোচনা, সাংস্কৃতিক আয়োজন ও মিলনমুখর পরিবেশে আয়োজিত এই মহামিলন মেলা ব্যাংকারদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। এতে চলমান ব্যাংক পদ্ধতির সার্বিক উন্নয়নে সরকারের যে কোন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বসুরহাট ব্যাক ব্যাংক পিএলসির এফএভিপি ও শাখা ব্যবস্থাপক সত্যজিৎ পাল, ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ এমদাদুল হকসহ ১৪০ জন ব্যাংকার উপস্থিত ছিলেন।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক