ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর পালিত হয়েছে

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৬:৩১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৬:৩১:১২ অপরাহ্ন
রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায়  ১৬ই ডিসেম্বর পালিত হয়েছে রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর পালিত হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার(১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিবসটির কর্মসূচি শুরু হয় ভোর ৬টা ৪১ মিনিটে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে। পরে উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে একই মাঠে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, সাংবাদিক আশরাফুল আলম ও আনোয়ারুল ইসলাম, এনসিপি নেতা গোলাম মর্তুজা সেলিম, রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান আল বারী, ওসি (তদন্ত) রফিকুল ইসলামসহ আরও অনেকে।

বক্তারা তাঁদের বক্তব্যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অপরিসীম অবদানের কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোসহ জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দল-মত নির্বিশেষে সকলকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় একই মাঠে ১৩টি রকমারি স্টল নিয়ে বিজয় মেলা অনুষ্ঠিত হয়। ওই মাঠেই বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ