ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০২:১৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০২:১৩:০৪ অপরাহ্ন
রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
 
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় নওগাঁর রাণীনগর উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
 উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও রাজনৈতিক দল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর সকাল ৯টায় রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সেখানে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মাঠে অনুষ্ঠিত ডিসপ্লেতে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের পুরষ্কার এবং অন্যান্য সংগঠনের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। 
 দুপুর ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খাঁন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস প্রমুখ।
এছাড়াও বিজয় দিবসের সকল কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার