ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকসহ ৬জন মাদক কারবারি গ্রেপ্তার ​নতুন নেতৃত্বের অপেক্ষায় বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদল রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

বিস্ফোরক আইনে সাবেক মেয়র ও যুবলীগ নেতা আলমগীর সরকার গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০২:০৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০২:০৮:৫০ অপরাহ্ন
বিস্ফোরক আইনে সাবেক মেয়র ও যুবলীগ নেতা আলমগীর সরকার গ্রেপ্তার বিস্ফোরক আইনে সাবেক মেয়র ও যুবলীগ নেতা আলমগীর সরকার গ্রেপ্তার
 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও): একদিনে '২১ হাজার সাংবাদিক তৈরির' হুমকি দিয়ে আলোচিত রাণীশংকৈল পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি আলমগীর সরকারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। দেশব্যাপী 'ডেভিল হান্ট-২' অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক মেয়র আলমগীর সরকারকে তার ভান্ডারা বাসা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলা রয়েছে।

এ প্রসঙ্গে রাণীশংকৈল থানা ওসি (তদন্ত) রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, "বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আলমগীর সরকারকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও আদালতে প্রেরণ করা হয়েছে।"

আলোচিত বিতর্ক ও রাজনৈতিক পটভূমি:

আলমগীর সরকার অতীতে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন:

  • সাংবাদিককে হুমকি: ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি স্থানীয় এক সাংবাদিক পৌরসভার রাস্তা নির্মাণে অনিয়মের সংবাদ প্রকাশ করায় তাকে হত্যার হুমকি দেন এবং ইউএনও অফিস ঘেরাও করেন। এ সময় তিনি দাপট দেখিয়ে বক্তব্য রাখেন যে, "একদিনে ২১ হাজার সাংবাদিক তৈরি করা হবে তোমার মত সাংবাদিকে শায়েস্থা করতে।"

  • দলীয় শৃঙ্খলা ভঙ্গ: আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তিনি ক্ষমতার দাপট দেখিয়ে একজন সাংবাদিকের শার্টের কলার ধরে শায়েস্তা করেছিলেন।

  • বহিষ্কার ও পুনর্বহাল: ২০২১ সালে তিনি দলের নির্দেশ অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোয় আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কার করে। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় এবং তিনি যুবলীগ সভাপতির পদ ফিরে পান।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন