ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

রাশিয়ার গভীরে হামলা চালিয়ে ৪০টি বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন: রিপোর্ট

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০৯:২৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০৯:২৩:৪৯ অপরাহ্ন
রাশিয়ার গভীরে হামলা চালিয়ে ৪০টি বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন: রিপোর্ট রাশিয়ার গভীরে হামলা চালিয়ে ৪০টি বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন: রিপোর্ট
রাশিয়ার মধ্যাঞ্চল সাইবেরিয়ায় একটি বড় ধরণের হামলা চালিয়েছে ইউক্রেন। নিরাপত্তা কর্মকর্তার বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১ জুন) এই হামলায় ৪০টি রাশিয়ান যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন বলছে, যদি এই ঘটনা নিশ্চিত হয়, তাহলে এই হামলা হবে যুদ্ধের সবচেয়ে ক্ষতিকর ইউক্রেনীয় ড্রোন হামলা। মস্কোর জন্য এটি হবে একটি উল্লেখযোগ্য ধাক্কা।

ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এই হামলা পরিচালনা করেছে এবং একই সাথে চারটি রাশিয়ান সামরিক বিমান ঘাঁটিতে আঘাত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি আরও জানিয়েছে, ৪০টিরও বেশি বিমানে আঘাত হানা হয়। এর মধ্যে রয়েছে 'Tu-95' এবং 'Tu-22' কৌশলগত বোমারু বিমান।

রয়টার্স তাৎক্ষণিকভাবে এই দাবিগুলো যাচাই করতে পারেনি বলে জানিয়েছে। সূত্রটি ভিডিও ফুটেজ শেয়ার করেছে, এতে হামলার দৃশ্য দেখা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ছবিতে বেশ কয়েকটি বড় বিমান আগুনে পুড়ে যেতে দেখা গেছে। এর মধ্যে কয়েকটি 'Tu-95' কৌশলগত বোমারু বিমান বলে মনে হচ্ছে।

ফ্রান্স টোয়েন্টিফোরের পৃথক প্রতিবেদন অনুসারে, অভিযানের বিস্তারিত বিবরণ প্রকাশ করে এক কর্মকর্তা বলেন, আক্রমণটি কার্যকর করতে দেড় বছরেরও বেশি সময় লেগেছে এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্যক্তিগতভাবে এটি তত্ত্বাবধান করেন।

অপরদিকে, সাইবেরিয়ার ইরকুটস্ক শহরের গভর্নর ইগর কোবজেভ বলেছেন, স্রেডনি এলাকার কাছে একটি সামরিক ইউনিটের উপর ড্রোন হামলা হয়েছে।

টেলিগ্রামে তার পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং ড্রোনগুলো উড়ে যাচ্ছে।

তিনি বলেন, সাইবেরিয়ার ওই অংশে এটিই প্রথম এ ধরণের আক্রমণ। এই আক্রমণে ড্রোনের সংখ্যা স্পষ্ট নয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪