ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১১:৫৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১১:৫৩:২৩ অপরাহ্ন
কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০ কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০
কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস সড়ক থেকে প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে স্থানীয় গভর্নরের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, উত্তর কলম্বিয়ার এল চিসপেরো এলাকার রেমেডিওস ও জারাগোজাকে সংযোগকারী সড়কে ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৪৫ জন যাত্রী বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।

অ্যান্টিওকুইয়া প্রদেশের গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা শেষের উদ্‌যাপন ও শিক্ষা সফরের অংশ হিসেবে সমুদ্র ভ্রমণে গিয়েছিল।

স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরাই এই সফরের আয়োজন করেছিল। দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গভর্নর আন্দ্রেস জুলিয়ান ঘটনাটিকে ডিসেম্বরের এই সময়ে কমিউনিটির জন্য অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ