ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

হাদির ওপর গুলি নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১১:৪২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১১:৪২:২৫ অপরাহ্ন
হাদির ওপর গুলি নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন হাদির ওপর গুলি নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার রাতে এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানায়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ‘বিচ্ছিন্ন ঘটনা’ শব্দটি ব্যবহার করে মূলত বোঝাতে চেয়েছেন—হাদির ওপর হামলার মতো ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এ ব্যাখ্যার মাধ্যমে সিইসির বক্তব্য নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছে ইসি।

এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে সিইসি হাদির ওপর গুলির ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ আখ্যা দিয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলার অবনতি কোথায়? মাঝেমধ্যে দুয়েকটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা সব সময়ই ছিল।

সিইসির এ বক্তব্যের পর সমালোচনা করে ব্যাখ্যা দাবি করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩