ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের খুলনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ফাঁকা কক্ষে নিয়ে যান স্কুলশিক্ষক, অতঃপর... নগরীর কাজলা ফুলতলা এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত কলা দেওয়ার কথা বলে শিশুকে ঘরে নিয়ে যান জাকার শেখ মোহনপুরে পুলিশ সদস্যকে ফাঁসানো ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল কুমিল্লায় ৯ বছরের মেয়েকে ধর্ষণচেষ্টা সৎবাবার মসজিদের ভেতরেই শিশুকে ধর্ষণচেষ্টা, বেধড়ক পিটুনি মালবাহী ট্রলি চালিয়ে বিয়েবাড়িতে যাচ্ছিল ১৩ বছরের চালক, অতঃপর... পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী স্ত্রীর প্রেমিকের মারধরে প্রাণ গেল চাঁন মিয়ার গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনে ১৫ বাংলাদেশি আটক, বিজিবি কড়া প্রতিবাদ

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ১১:১৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ১১:১৬:২৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনে ১৫ বাংলাদেশি আটক, বিজিবি কড়া প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনে ১৫ বাংলাদেশি আটক, বিজিবি কড়া প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্তে দুই দফায় নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনার পর বিজিবি ও পুলিশ তাদের আটক করে গোমস্তাপুর থানা হস্তান্তর করেছে।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯/৭১-এর কাছ থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি এলাকায় বাংলাদেশিদের পুশইন করা হয়। পরে বিজিবি তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে। পুশইনের শিকাররা হলেন খুলনা, যশোর, নড়াইল, মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকার ১৫ নারী, শিশু ও পুরুষ।

গত ছয় মাসে গোমস্তাপুর সীমান্ত ও জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ৬ দফায় মোট ৯২ বাংলাদেশি পুশইনের শিকার হয়েছেন।

বিজিবি সংশ্লিষ্ট নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, দুপুর ১২টার দিকে সীমান্তে দুই বাহিনীর কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে লিখিতভাবে ঘটনার কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বিজিবি বলেছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সীমান্তে তৎপরতা আরও জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ