ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির সমাপনি অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৯:৩৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৯:৩৬:৫৬ অপরাহ্ন
রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির সমাপনি অনুষ্ঠিত রাণীনগরে পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির সমাপনি অনুষ্ঠিত
ক্যাম্প ফায়ারিংয়ের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে ৭ম বারের মতো আয়োজিত পাঁচ দিনব্যাপী কাব-ক্যাম্পুরির সমাপনি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস্ উপজেলা শাখার আয়োজনে উপজেলার উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই কাব-ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটস্ দীর্ঘ চার বছর পর পর এই ক্যাম্পুরির আয়োজন করে থাকে।

রোববার সন্ধ্যায় ক্যাম্পুরির সমাপনি অনুষ্ঠানে উপজেলা স্কাউটস্রে কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রামানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ।

আয়োজকরা জানান, ক্যাম্পুরিতে স্কাউটস্ আগ্রহী উপজেলার ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্কাউটস্ কর্মকান্ডের প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার লক্ষ্যে এই কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পুারর মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দ সকাল, গুছিয়ে রাখি, আনন্দ মেলা, দৃপ্ত কদম, খেলবো মোরা, বন্ধু গড়ি, জানা অজানা, আমরাও পারি ও তাঁবু জলসার কর্মকান্ডগুলো হাতে কলমে শিখতে পারে। এছাড়া একজন শিক্ষার্থী নিজেকে স্বেচ্ছাসেবী হিসেবে বিনির্মাণ করতে এমন ক্যাম্পুরির কোন বিকল্প নেই। তাই আগামীতেও এই ধরণের আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি