ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৪ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৯:০৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৯:০৭:৪৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৪ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৪ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকায় ভারত থেকে আসা ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগজিনসহ আমেরিকার তৈরি ৪টি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে সীমান্তের জিরো লাইন থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

বিজিবি জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র চোরাচালান হতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপালপুর এলাকায় টহলরত বিজিবি সদস্যরা দুইজন মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৪টি পিস্তল, ৯টি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড