ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

চট্টগ্রামে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির দায়ে ১২ লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৯:০৩:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৯:০৩:১৬ অপরাহ্ন
চট্টগ্রামে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির দায়ে ১২ লাখ টাকা জরিমানা চট্টগ্রামে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির দায়ে ১২ লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কদমতলী এলাকায় ‘ওয়ানপ্লাস’ নামে একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন ও বাজারজাত করে আসছে।

এমন তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই প্রতিনিধির সমন্বয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ওয়ানপ্লাস কোম্পানি থেকে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান। অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার প্রকৌশলী মো. হাফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস দল অংশ নেয়।

র‌্যাব-৭ জানায়, জব্দকৃত বৈদ্যুতিক সরঞ্জামাদির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পণ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক