ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৭:৫৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৭:৫৭:৩১ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির নেতাকর্মীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে মিজানুর রহমান মিনুর মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কাছে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাফফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর বিএনপি নেতা মোঃ নজরুল হুদা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনপির নেতারা জানান, নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। এর আগেই নির্ধারিত যে কোনো দিনে প্রার্থী নিজে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করবেন।

এদিকে নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, মনোনয়নপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ইতোমধ্যে নির্বাচন অফিসে পৌঁছেছে। মনোনয়নপত্র বিতরণের জন্য পৃথক রেজিস্ট্রার সংরক্ষণ করা হচ্ছে বলেও জানান তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা