ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী শিগগিরই আসছে দুই লম্বা ছুটির সুযোগ নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

মতিহার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কর্মসূচি

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৭:০৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৭:০৫:০৬ অপরাহ্ন
মতিহার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কর্মসূচি মতিহার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ কর্মসূচি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার বাদ মাগবির রাজশাহী নগরীর মতিহার থানার অক্ট্রয়মোড়, কাজলা হয়ে এলাকার বিভিন্ন দোকানপাট, পথচারী ও বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করা হয়।

পাশাপাশি রাজশাহী সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে জনগণের কাছে গিয়ে দোয়া চান (রাসিক ২৮ নম্বর) ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি মোঃ মুস্তাক আলী ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক মুকুল।

লিফলেট বিতরণ, ধানের শীষের প্রার্থীর পক্ষে দোয়া কামনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক ছাত্রদল নেতা মোঃ আশরাফুল হাসান বাচ্চু, সাবেক বিএনপি নেতা মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল গফুর, মতিহার থানা সাবেক যুবদল সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস ডলার, বিএনপি নেতা মোঃ তোফাজ্জল হোসেন বাবু, সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান মন্টু ও জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ পিয়াস আলী।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

সাবেক ছাত্রদল নেতা মো. আশরাফুল হাসান বাচ্চু বলেন, দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আজ বিপর্যস্ত। এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ। এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে আইনের শাসন, সুশাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, রাজশাহী সদর আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু একজন পরীক্ষিত, জনবান্ধব ও ত্যাগী নেতা। আমরা বিশ্বাস করি, জনগণের দোয়া ও সমর্থনে তিনি বিজয়ী হয়ে সংসদে গিয়ে রাজশাহীর মানুষের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। জনগণই এই আন্দোলনের শক্তি, জনগণই শেষ পর্যন্ত পরিবর্তনের রায় দেবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক