ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক ধামাচাপা দিতে অর্থ লেনদেন, ভিডিও ভাইরাল ছেলেকে নৌকায় তুলে দিয়েই কাপ্তাই হ্রদে তলিয়ে যান বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা যুবকের, পিটিয়ে পুলিশে দিল জনতা উঠানে অন্তঃসত্ত্বার মরদেহ ফেলে পালালেন স্বামী-শ্বশুরবাড়ির লোকজন ৬ বছরের সন্তান রেখে পরকীয়া প্রেমিকের বাড়িতে নারীর অনশন বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম শিক্ষক হজরত মুহাম্মদ (সা.) প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা বেনাপোল-ঢাকা মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, দ্রুত চার লেনের দাবি হরমুজে জাহাজ চলাচল কমায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম জাতিসংঘের প্রতিবেদন নিয়ে প্রশ্ন, ‘আমলে নিচ্ছি না’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ির মৃত্যু চলন্ত ইজিবাইকের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত অবসরের ইঙ্গিত দিলেন রোনালদো, চলতি মৌসুমই হতে পারে শেষ বাংলাদেশের কাছে হারের পর স্লো ওভার রেটের শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া বার্সেলোনায় রদ্রির যোগ দেওয়া চূড়ান্ত, ম্যানচেস্টার সিটির সঙ্গে সমঝোতা কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, দায়ী ঝরে পড়া-নিরাপত্তা: শিক্ষামন্ত্রী সেপ্টেম্বরে রূপপুর থেকে পরীক্ষামূলক ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা পাঁচটি ইয়াবাসহ নারী গ্রেপ্তার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুরে কলেজ শিক্ষকের মরদেহ

রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৮:৩৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৮:৩৪:১৭ অপরাহ্ন
রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি রাজশাহীতে মহান বিজয় দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি
আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস। যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে দিবসটি উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

ওইদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে একত্রিশ (৩১) বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির উদযাপন কর্মসূচি শুরু হবে।

এরপরে কালেক্টরেট চত্বরে শহিদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হবে।

সকাল নয়’টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হবে।

বেলা এগারো’টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। একই সময়ে একই স্থানে আড়ম্বরপূর্ণ বিজয় মেলা অনুষ্ঠিত হবে। বিকাল চার’টায় রাজশাহী সিটি কর্পোরেশন বনাম জেলা ক্রীড়া সংস্থার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ওইদিন শিশুদের পরিদর্শনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক, জাদুঘর বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে।

সুবিধামতো সময়ে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ওইদিন উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।

মসজিদে বাদ-জোহর ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহ আত্মার মাগফিরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। সুবিধামতো সময়ে সিনেমা হল ও উন্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কতৃক সরবরাহ তথ্য বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় বিনা টিকিটে প্রদর্শন করা হবে।

এছাড়াও সুবিধামতো সময়ে রাজশাহী শিশু একাডেমির শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ১৫ ও ১৬ ডিসেম্বর সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত এবং বেসরকারি স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে।

বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে নগরীর প্রধান প্রধান সড়ক, সড়কদ্বীপ এবং বিভিন্ন স্থাপনা জাতীয় পতাকাসহ বিভিন্ন রঙিন নিশান দ্বারা সুসজ্জিত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা