ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

রাজশাহীতে আইনশৃঙ্খলা সভায় বোয়ালিয়া থানার এসআই রনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৮:০৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৮:০৭:১৪ অপরাহ্ন
রাজশাহীতে আইনশৃঙ্খলা সভায় বোয়ালিয়া থানার এসআই রনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাজশাহীতে আইনশৃঙ্খলা সভায় বোয়ালিয়া থানার এসআই রনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ
রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বোয়ালিয়া মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে অর্থের বিনিময়ে চার্জশিট না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রোববার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত সভায় রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান এ অভিযোগ উত্থাপন করেন।

সভায় সাইদুর রহমান অভিযোগ করে বলেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর নগরীর গোরহাঙ্গা এলাকায় ডিবির তৎকালীন এসআই মাহবুব হাসান এক নিরীহ পরিবারের বাসায় দরজা ভেঙে প্রবেশ করে মাদক দিয়ে ফাঁসিয়ে একজনকে গ্রেপ্তার করেন। ওই ব্যক্তি প্রায় এক বছর কারাভোগের পর হাইকোর্ট থেকে জামিন পান। পরে ২০২৪ সালের ২২ আগস্ট ভুক্তভোগীর বাবা এ ঘটনায় মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও তদন্তে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এ সময়ের মধ্যে মামলার দুই আসামির বয়সও পরিবর্তিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, মামলার অন্য আসামিরা কনস্টেবল হলেও বর্তমানে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। অর্থের বিনিময়ে তারা পার পেয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এসব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সাইদুর রহমান।

প্রেসক্লাব সভাপতি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানার এসআই রনি চার্জশিট দেওয়ার কথা বলে আসামিদের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, আসামিরা বিপুল সম্পদের মালিক। এরপর অর্থের বিনিময়ে মামলাটি ঝুলিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, একটি মামলায় দুই বছর পার হয়ে গেলেও যদি চার্জশিট না দেওয়া হয়, তাহলে মামলা দায়েরের প্রয়োজনীয়তাই বা কী?

সভায় সাইদুর রহমান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের