ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

নগরীর তিন থানা পুলিশের অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৭:২৬:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৭:২৬:০৭ অপরাহ্ন
নগরীর তিন থানা পুলিশের অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন গ্রেফতার নগরীর তিন থানা পুলিশের অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ চারজন গ্রেফতার
রাজশাহী নগরীর তিনটি থানা এলাকায় পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার রাত পৌনে ১১টা থেকে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কর্ণহার থানা, কাটাখালি থানা ও চন্দ্রিমা থানা পুলিশ নিজ নিজ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ মোবারক হোসেন (২৩), মোঃ আনারুল ইসলাম (৫৩), মোঃ সোহাগ মাহমুদ (২৪) ও মোঃ সম্রাট আলী (৩০)।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৫টায় নগরীর কাটাখালি থানার আবহাওয়া অফিসের দিকে মোটরসাইকেলযোগে আসা সম্রাট আলীকে থামিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন কাটাখালি থানার অফিসার ইনচার্জ মোঃ সুমন কাদেরীর নেতৃতে এসআই মো. নাদিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স। এ সময়  মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রিমা থানার মুশরইল ঈদগাহ মাঠের সামনে অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট-সহ সোহাগ মাহমুদকে গ্রেফতার করেন চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ রওশন আলম ও সঙ্গীয় ফোর্স।

এর আগে, শুক্রবার রাত পৌনে ১১টায় তেতুলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ৪০০গ্রাম গাঁজা-সহ মোবারক হোসেন ও আনারুল ইসলামকে গ্রেফতার করেন কর্ণহার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স। পুলিশ জানায়, মোবারকের বিরুদ্ধে কর্ণহার থানায় তিনটি এবং আনারুলের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার