ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯ আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০ হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু অস্থিসন্ধির ব্যথায় ভুগছেন, শুধু জুতো নয় কোন অভ্যাস বদলে ফেলা দরকার? অক্ষয়ের কোলে ‘অপকর্ম’ অদার! গিবত নিয়ে কোরআনের বর্ণনা বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে: প্রধানমন্ত্রী সৌদি ফেরত নোয়াখালীর সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান নগরীতে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৬ নিয়ামতপুরে নানা আয়োজনে পয়লা বৈশাখ উদযাপন সাপাহারে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা মোহনপুরে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী মাঠ দিবস উদযাপন নিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর... নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ রাণীশংকৈলে দেওয়াল চাপায় শিশুর মৃত্যু ঐতিহ্য আর উৎসবের ছোঁয়ায় রুয়েটে নববর্ষ ১৪৩৩ উদযাপন রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন নাটোরে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৪:৪৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৪:৪৮:৪৬ অপরাহ্ন
রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (১৪ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালেই উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ বীর মুক্তিযোদ্ধারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন— রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,

এনসিপি নেতা শাহজাহান আলী, গণ-অধিকার পরিষদের নেতা মামুনুর রশিদ মামুন, বিএনপি নেতা মনিরুজ্জামান মনি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, ডা. আব্দুস সামাদ চৌধুরী, নবাগত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান আল বারী, সহকারী কমিশনার (ভূমি) মজিবর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। বক্তারা তাঁদের বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে একাত্তরের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, পাক-হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালিয়েছিল। অনুষ্ঠানে ওসি আমান আল বারী বলেন, “একাত্তরের ১৪ ডিসেম্বর আমাদের জাতির জন্য ছিল এক ভয়াবহ ধাক্কা। বুদ্ধিজীবীদের হত্যা করে স্বাধীনতার পথ রুদ্ধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।”
সহকারী কমিশনার (ভূমি) মজিবর রহমান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে বিশেষভাবে ঔপন্যাসিক আনোয়ার পাশা, নাট্যকার মুনীর চৌধুরী, সাংবাদিক সেলিনা পারভীন, অধ্যাপক-দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব এবং শিক্ষাবিদ অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতার অবদান তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ইউএনও খাদিজা বেগম শহীদ বুদ্ধিজীবীদের পাশাপাশি সাম্প্রতিক চব্বিশের আন্দোলনে শহীদ ছাত্রদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি শহীদ বুদ্ধিজীবীদের চেতনা ধারণ করে দলমত নির্বিশেষে সবাইকে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান

রাজশাহীতে অব: বিমান বাহিনী অফিসার সিকান্দারের মৃত্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মাননা প্রদান