ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

হোমিও’র আড়ালে মাদক করাবার, বিপুল পরিমাণ অ্যালকোহলসহ র‌্যাবের জালে মাদক কারবারি

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৪:৩৫:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৪:৩৫:১৬ অপরাহ্ন
হোমিও’র আড়ালে মাদক করাবার, বিপুল পরিমাণ অ্যালকোহলসহ র‌্যাবের জালে মাদক কারবারি হোমিও’র আড়ালে মাদক করাবার, বিপুল পরিমাণ অ্যালকোহলসহ র‌্যাবের জালে মাদক কারবারি
রাজশাহী জেলার বাগমারা উপজেলায় হোমিওপ্যথিক ওষুধের আড়ালে অবৈধ ও প্রাণঘাতী অ্যালকোহল বিক্রি করার অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

রাজশাহীর বাগমারায় ২৬২ বোতল অ্যালকোহল শামসুদ্দিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার (১৩ ডিসেম্বর) পোনে ১০টায় রাজশাহীর বাগমারা থানাধীন মচমইল বড়পুকুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারী মো: শামসুদ্দিন (৪৫), তিনি বাগমারা থানাধীন বইকুড়ি মন্ডলপাড়ার এলাকার মোঃ নাসির আলীর ছেলে।
এসময় তার কাছ থেকে ২৬২ বোতল (২৬.২ লিটার) অবৈধ অ্যালকোহল, একটি মোবাইল ফোন ও নগদ ১,২০০ টাকা উদ্ধার করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‍্যাব জানায়, শামসুদ্দিন দীর্ঘদিন যাবত হোমিওপ্যাথিক ঔষধ বিক্রির আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত এই অবৈধ মাদকদ্রব্যটি অধিক লাভের আশায় রাজশাহী জেলার বিভিন্ন মাদক কারবাররি ও যুব সমাজের কাছে নিয়মিতভাবে বিক্রয় করে আসছিল। এই তথ্যের ভিত্তিতেই র‍্যাব-৫ অভিযান পরিচালনা করে তাকে অ্যালকোহলসহ আটক করে।

র‍্যাব আরও জানায়, এই ভয়ানক প্রাণঘাতী মাদক সেবনের কারণে অতি সম্প্রতি রাজশাহীর বিভিন্ন জায়গায় প্রাণনাশের ঘটনাও ঘটেছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম