ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়পুরহাটে ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু কোন কোন কাজ খাওয়ার পর করলেই বিপদ! মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ

বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ: রাজশাহী বিভাগীয় কমিশনার

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৩:৩৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৩:৩৫:১২ অপরাহ্ন
বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ: রাজশাহী বিভাগীয় কমিশনার বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ: রাজশাহী বিভাগীয় কমিশনার
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, বুদ্ধিজীবী, নিরীহ, নিরস্ত্র ও নিরপরাধ জনগোষ্ঠীর ওপর ১৯৭১ এ চালানো হত্যাযজ্ঞ ক্ষমার অযোগ্য অপরাধ। বুদ্ধিজীবীদের শুধু নির্মূল করার জন্যই এ হত্যাযজ্ঞ চালানো হয়নি, এ জাতি যেন আর মাথা তুলে দাঁড়াতে না পারে সেই দুরভিসন্ধি থেকেএ হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। 

রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন,স্বাধীনতার ঊষালগ্ন থেকে জাতির সূর্যসন্তানরাযারা আমাদের জাতীয় চেতনাবোধ ও বাঙালি জাতিসত্তা জাগ্রত করেছিলেন, সেই বুদ্ধিজীবীদের স্বাধীনতার দুইদিন পূর্বে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। 
তিনি বলেন, রাজশাহীবাসী একদিক দিয়ে গর্বিত, অন্যদিকে ব্যথিত। বুদ্ধিজীবী তালিকার প্রথম শহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা। বাংলাদেশের প্রথম শহিদ মিনার রাজশাহী কলেজে নির্মিত হয়েছিল। রাজশাহীবাসী জ্ঞান-গরিমায় ও চিন্তা-চেতনায় বহুকাল থেকেই অগ্রগামী।

বুদ্ধিজীবী দিবস পালনের তাৎপর্য উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী অঞ্চলের যে হাজার বছরের ঐতিহ্য তা জাতীয় চেতনায় এবং জাতীয় অগ্রযাত্রায় একক বৈশিষ্ট্যে সব সময় নেতৃত্ব দিয়ে এসেছে।আমাদের আজকের এই অবস্থানে আসার পেছনে যাদের রক্তের অবদান আছে তাদেরকে আমরা স্মরণ করছি। তাদেরকে স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে, ভবিষ্যতে জুলাই গণ-অভ্যুত্থানের মতো দেশমাতৃকার প্রয়োজনে আমারা যেন ঝাঁপিয়ে পড়তে পারি। ২৪-এ দেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে বাঙালি জাতি একটি অদম্য জাতি।আমরা কারো কাছে পরাভব মানি না।

নবীন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, বাঙালির ইতিহাস জানতে হবে। বাঙালির ইতিহাস শুধু ৭১ থেকে নয়, প্রায় ৫ হাজার বছরের ইতিহাস। আমার এই মাটিতে সভ্যতা লুকিয়ে আছে। উয়ারি বটেশ্বর থেকে শুরু করে সোনামসজিদ ও গৌড়ের সভ্যতা রয়েছে এখানে। এই সভ্যতা সম্পর্কে জানার মাধ্যমেই আমাদের ভবিষ্যৎ সুন্দর ও নির্মল করতে পারব।এ সময় তিনি বাংলাদেশকে একটি আধুনিক ও সুন্দর দেশে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং সভা শেষে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মাসুদ রানা রাব্বানী
রাজশাহী-০১৭১১-৯৫৪৬৪৭
১৪-১২-২০২৫

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক