ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ , ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈতিক অবক্ষয় ও ইন্টারনেট আসক্তি সমাজকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে: আফিয়া আখতার রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিরল কষ্টি পাথরের মূর্তি ও বিপুল পরিমান মাদক সিরাপ জব্দ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার - ২৭ তেলের দাম বৃদ্ধিতে আতঙ্কিত হওয়ার কারণ নেই, ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প রাজশাহীতে অস্ত্র-মাদক-সহ ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেফতার মধ্যপ্রাচ্য থেকে ‘এক লিটার তেলও’ রপ্তানি করতে দেবে না ইরান অনুমোদন ছাড়াই সেমাই বিক্রি, নগরীর শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে বিএসটিআইয়ের জরিমানা শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল ফুলবাড়ীতে মশার কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ছাই রাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর : নেতানিয়াহু ওদের ডুবিয়েই আমাদের বেশি মজা: মার্কিন বাহিনী জামিনের জন্য এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে বিএনপির কার্যালয় ভাঙচুর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী নাগালের বাইরে অ্যান্টিবায়োটিক-ইনসুলিনসহ অন্যান্য ওষুধের দাম তানোরে তুলার গুদামে ভয়াবহ আগুন ২০ হাজার কোটি ডলারের গোপন সাম্রাজ্য! মৃত খামেনেইয়ের ‘এটিএম’ কাঁপিয়ে দিচ্ছে আমেরিকা-ইজরায়েলকে জঙ্গল সলিমপুরে সাঁড়াশি অভিযান, অস্ত্র-বিস্ফোরক উদ্ধারসহ আটক ১২ চাঁদপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ, বখাটেদের হাতে বাবা খুন

নোয়াখালীতে মন্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০২:৪৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০২:৪৫:৩৬ অপরাহ্ন
নোয়াখালীতে মন্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নোয়াখালীতে মন্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মন্জু ওরফে বলি (৩৭) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে।  

রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী ও স্বজনেরা এ কর্মসূচি পালন করে।  

মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, গত সোমবার ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে বোনের বাড়ি থেকে অসুস্থ ভাগনিকে দেখে বাড়ি ফিরছিলেন। ওই সময় উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পূর্ব শক্রতার জেরে মন্জুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। কিন্ত পুলিশ ঘটনার সাত দিনেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা বদিউজ্জামান, বোন রেহানা আক্তার রুম্পা ও স্থানীয় বাসিন্দা মো.হাসান, মো.আনোয়ার, মোসাম্মৎ বিউটি, মোসাম্মৎ নিলুফার ইয়াসমিন প্রমূখ।  

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে,জড়িতদের গ্রেপ্তার হবে।    

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈতিক অবক্ষয় ও ইন্টারনেট আসক্তি সমাজকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে: আফিয়া আখতার

নৈতিক অবক্ষয় ও ইন্টারনেট আসক্তি সমাজকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে: আফিয়া আখতার