ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর কামড়ে আইসিই কর্মকর্তা আহত

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০২:৪১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০২:৪১:০৫ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর কামড়ে আইসিই কর্মকর্তা আহত যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর কামড়ে আইসিই কর্মকর্তা আহত
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় গ্রেপ্তার প্রতিরোধের সময় এক অবৈধ অভিবাসীর কামড়ে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)–এর এক কর্মকর্তা হাতে গুরুতর আহত হয়েছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) এর সুত্রে এ তথ্য জানা গেছে।

ডিএইচএস জানায়, ‘জঘন্য হামলা’টি ঘটেছে লুইজিয়ানার মধ্যাঞ্চলের টুলোস শহরে। অভিযুক্তের নাম ম্যাক্সিমিলিয়ানো পেরেজ।  ঘটনার পর আইসিই কর্মকর্তার রক্তাক্ত হাতের একটি ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারের সময় পেরেজ কর্মকর্তাদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। সে দাঁতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আইসিই কর্মকর্তার হাতে জোরে কামড় দেয়, ফলে ত্বক ছিঁড়ে যায় এবং রক্তপাত হয়।

ডিএইচএসের সহকারী সচিব ত্রিশা ম্যাকলাফলিন এক বিবৃতিতে বলেন, এই অপরাধী অবৈধ অভিবাসী গ্রেপ্তার এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাকে নির্মমভাবে কামড়ে আক্রমণ করেছে। এর ফলে তার বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হচ্ছে। ডিএইচএসের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ১,১৫০ শতাংশ বেড়েছে এবং মৃত্যুহুমকি বেড়েছে ৮,০০০ শতাংশ।

ম্যাকলাফলিন আরও বলেন, আইসিই কর্মকর্তারা প্রতিদিন কাজে গিয়ে কেবল আইন প্রয়োগের দায়িত্ব পালন করতে গিয়ে যে বাস্তবতার মুখোমুখি হচ্ছেন, এটি তারই উদাহরণ। কামড় দেওয়া ও যানবাহন দিয়ে ধাক্কা দেওয়ার মতো অনেক হামলাই ঘটছে তথাকথিত স্যাংচুয়ারি রাজনীতিকদের উসকানিতে, যারা অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার এড়াতে উৎসাহ দিচ্ছেন।

ডিএইচএস জানায়, পেরেজ–পেরেজ কখন ও কীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, সে বিষয়ে কোনো তথ্য নেই। তিনি কোনো অভিবাসন কর্মকর্তার দ্বারা পরিদর্শিত বা প্যারোলে মুক্তিও পাননি।

এই গ্রেপ্তারের খবর আসে সেই দিনই, যেদিন আইসিই একটি ছবি প্রকাশ করে যেখানে দেখা যায়, ফেডারেল এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগে এক সন্দেহভাজনকে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস–এর এক কর্মকর্তা হেফাজতে নিচ্ছেন।

সংস্থাটি জানায়, কোনো ফেডারেল এজেন্টকে আক্রমণ, হত্যা বা কাজে বাধা দেওয়ার হুমকি একটি গুরুতর অপরাধ (ফেলনি)।

আইসিই এক্স–এ লিখেছে, ওকলাহোমার টালসার বাসিন্দা লোগান মারফিন সামাজিক যোগাযোগমাধ্যমে ফেডারেল এজেন্টদের গুলি করে হত্যা ও মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানানো পোস্ট দেওয়ায় তার বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়েছে।  'লোগান, এবার পরিণতি বুঝে নেওয়ার পালা বলে 'পোস্টের শেষে যোগ করেন সংস্থাটি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ