ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বর্ণিল আয়োজনে রাজশাহীতে উদ্যাপিত হলো বাংলা নববর্ষ রাজশাহী চেম্বার নির্বাচনে হাসেন আলী প্যানেলের পক্ষে ব্যাপক প্রচারণা তানোরে জিওল মাদরাসায় বিদায় ও নবীন বরণ ফুলবাড়ীতে ডায়রিয়া রোগী বাড়ছে, সাত দিনে ভর্তি হয়েছে ৪৬৮ জন রোগী অনুমতি ছাড়াই ফুলবাড়ীতে ফসলি জমিতে পুকুর খনন, স্থানীয়দের মাঝে ক্ষোভ রাজশাহীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন, সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগ চারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থার দাবিতে মানববন্ধন নিসচা রাজশাহী জেলা শাখার সচেতনমূলক কর্মসূচী পালন বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী ভোরের সাথী’র পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান বর্ণাঢ্য আয়োজনে ১০ম বর্ষে পদার্পণ: গণধ্বনি প্রতিদিন গণমানুষের কথা বলে রেড ক্রিসেন্টের উদ্যোগে তাবদাহ আগাম সতর্কীকরণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা: এমপি রেজাউল ইসলাম রেজু তানোরে জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও মেলার পুরুষ্কার বিতরণ নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও স্কলারশিপের সুযোগ নিয়ে রুয়েটে সেমিনার, নারীদের STEM-এ নতুন সম্ভাবনার সুযোগ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে আত্নহত্যা কনস্টেবলের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত; গভীর শোক ও উদ্বেগ প্রকাশ প্রধান উপদেষ্টার

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০১:৫৭:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০১:৫৭:২৬ পূর্বাহ্ন
সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত; গভীর শোক ও উদ্বেগ প্রকাশ প্রধান উপদেষ্টার সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত; গভীর শোক ও উদ্বেগ প্রকাশ প্রধান উপদেষ্টার
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরও ৮ জনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত; বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার।’

প্রধান উপদেষ্টা নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তিনি বলেন, ‘আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য ইতোমধ্যেই জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে।’

সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।

এ ছাড়া জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

রাজশাহী মহানগরীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা