ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

হেটেলে অন্তরঙ্গ মুহূর্তে তরুণীকে খুন

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০১:৫১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০১:৫১:১৯ পূর্বাহ্ন
হেটেলে অন্তরঙ্গ মুহূর্তে তরুণীকে খুন হেটেলে অন্তরঙ্গ মুহূর্তে তরুণীকে খুন
হোটেলের রুমে অন্তরঙ্গ মুহূর্তে সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হওয়া বচসা শেষ পর্যন্ত রক্তাক্ত পরিণতিতে গড়াল। প্রেমিকের গোপনাঙ্গে সজোরে আঘাত করার অভিযোগে তরুণীর ওপর প্রতিশোধ নিতে তাঁকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে প্রেমিক যুগল একটি হোটেলে চেক-ইন করেন। নিহত তরুণী বারবার যুবক অমিত নিশাদকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়েই দু’জনের মধ্যে তীব্র বচসা শুরু হয়। একপর্যায়ে রাগের মাথায় তরুণী ধারালো অস্ত্র দিয়ে যুবকের গোপনাঙ্গে আঘাত করেন। এতে গুরুতর আহত হন অমিত।

পুলিশ জানিয়েছে, ওই হামলার প্রতিশোধ নিতেই যুবক তরুণীর ওপর পাল্টা আক্রমণ চালান এবং শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর হোটেল ছেড়ে পালিয়ে যান তিনি।

পুলিশ আরও জানায়, নিহত তরুণী দুই সন্তানের মা ছিলেন। তাঁর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছিল। সেই সময়েই অমিত নিশাদের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এক পুলিশ কর্মকর্তা জানান, তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেই তাঁকে গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, এর আগেও এ ধরনের ঘটনা দেশজুড়ে আলোচনায় এসেছে। গত মে মাসে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বালুচর গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় আব্দুল রহমান (৩৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। এ ঘটনায় তাঁর স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, লুধিয়ানার সাম্প্রতিক ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা