ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

সাতক্ষীরায় বাস–ইজিবাইক সংঘর্ষে বাস সুপারভাইজারের মৃত্যু, আহত অন্তত সাত

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:৫৯:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:৫৯:৫৫ পূর্বাহ্ন
সাতক্ষীরায় বাস–ইজিবাইক সংঘর্ষে বাস সুপারভাইজারের মৃত্যু, আহত অন্তত সাত সাতক্ষীরায় বাস–ইজিবাইক সংঘর্ষে বাস সুপারভাইজারের মৃত্যু, আহত অন্তত সাত
সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মো. শাওন ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে সাতক্ষীরা সদরের বিনেরপোতা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শাওন ইসলাম খুলনা সদর উপজেলার সোনাডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে রয়েছেন দেবহাটা উপজেলার হাদিপুর এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে শেখ নজরুল ইসলাম (৭০), একই এলাকার ফাইম হোসেন (২০), সাতক্ষীরা সদর উপজেলার বকচরা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী ফারজানা আক্তার মিম (২১) এবং বরিশাল সদর উপজেলার কাউনিয়া এলাকার মাহাবুর রহমানের ছেলে নাইম (৩০)। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সদর হাসপাতালে চিকিৎসাধীন ফাইম হোসেন জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি বিনেরপোতা ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার শাওন ইসলাম মারা যান এবং বাস ও ইজিবাইকে থাকা একাধিক যাত্রী আহত হন।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিদেব দেবনাথ জানান, বর্তমানে চারজন আহত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতের সংখ্যা যাচাই-বাছাই করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২