ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি

ঈদে নগরবাসীর নিরাপত্তায় আরএমপির ১৮ টি বিশেষ নির্দেশনা

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০৭:৫৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০৭:৫৮:১৯ অপরাহ্ন
ঈদে নগরবাসীর নিরাপত্তায় আরএমপির ১৮ টি বিশেষ নির্দেশনা ঈদে নগরবাসীর নিরাপত্তায় আরএমপির ১৮ টি বিশেষ নির্দেশনা
আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে নগরীতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। 

রবিবার (১ জুন) আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং ঈদে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের সার্বিক নিরাপত্তায় আরএমপি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আরএমপি দৃঢ়ভাবে বিশ্বাস করে পুলিশের গৃহীত পদক্ষেপের পাশাপাশি ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপত্তা সচেতনতাবোধ তৈরি করা গেলে, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ও অপরাধ দমনে অধিকতর সফল হওয়া সম্ভব। এজন্য ঈদের উৎসবকে আনন্দময় ও সকলের জন্য নিরাপদ করার জন্য নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে নিরাপত্তা নিশ্চিতে রাজশাহী মহানগরবাসীকে ১৮টি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরিএমপি)। সেগুলো হলো:

১. কোরবানির পশুবাহী গাড়িগুলো নির্দিষ্ট স্থানে লোড ও আনলোড করুন।
২. পশুর হাটে অজ্ঞানপার্টি, মলমপার্টি হতে সাবধান থাকতে হবে। জালনোট সম্পর্কে সচেতন থাকতে হবে এবং লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। পশু বিক্রয় করা অর্থ ব্যাংকে জমা রাখা ও নগদ অর্থ স্থানান্তরে মানি এস্কর্ট সেবা গ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে।
৩. কোরবানির পশু পরিবহণ, পশুর হাটে চাঁদাবাজি সংক্রান্ত কোনও তথ্য থাকলে নিকটস্থ পুলিশ অবগত করুণ। অনলাইনে কোরবানির পশু কেনায় সতর্কতা অবলম্বন করতে হবে।
৪. কোরবানির পশু রাস্তার উপরে জবাই না করে সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে অথবা মহল্লার কোন নির্ধারিত স্থানে জবাই করুন এবং দ্রুত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ কাজে সহায়তা করুন।
৫. বাসা-বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে। যেকোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা নজরদারির ব্যবস্থা রাখতে হবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে একসঙ্গে ছুটি না দিয়ে একটি অংশকে দায়িত্বপালনে নিয়োজিত রাখা যেতে পারে, যাতে তারা প্রতিষ্ঠানের নিরাপত্তার সার্বিক তদারকি করতে পারেন।
৬. বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান ছাড়ার আগে দরজা-জানালা সঠিকভাবে তালা মেরে যেতে হবে। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করা যেতে পারে। বাসা-বাড়ির মূল দরজায় অটোলক ও নিরাপত্তা এ্যালার্মযুক্ত তালা ব্যবহার করা যেতে পারে।
৭. বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণিবিতানে পর্যাপ্ত সংখ্যক সিসি ক্যামেরা বসাতে হবে এবং সেগুলো সচল থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে।
৮. রাতে বাসা ও প্রতিষ্ঠানের চারপাশ পর্যাপ্ত আলোকিত রাখার ব্যবস্থা করতে হবে।
৯. অর্থ, মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ স্থানে যা নিকট আত্মীয়ের হেফাজতে রেখে যেতে হবে। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নেয়া যেতে পারে।
১০. বাসা-বাড়ি ছাড়ার আগে প্রতিবেশী বা পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের বাসার দিকে খেয়াল রাখতে অনুরোধ করতে এবং ফোনে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
১১. ভাড়াটিয়ারা আগেই বাসার মালিককে ঈদ উপলক্ষ্যে বাসায় না থাকার বিষয়টি জানাবেন।
১২. অনুমতি ছাড়া কেউ যেন বাসা বা প্রতিষ্ঠানে ঢুকতে না পারে, এ বিষয়ে বাসা বা প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে সতর্ক করতে হবে।
১৩. বাসা বা প্রতিষ্ঠানের গাড়ির গ্যারেজ সুরক্ষিত রাখতে হবে।
১৪. বাসার জানালা-দরজার পাশে কোনো গাছ থাকলে অবাঞ্ছিত শাখাপ্রশাখা কেটে ফেলতে হবে যাতে অপরাধীরা গাছের শাখাপ্রশাখা ব্যবহার করে বাসায় ঢুকতে না পারে।
১৫. মহল্লায় বা বাড়ির সামনে সন্দেহজনক কাউকে বা কোনো দুষ্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে জানাতে হবে।
১৬. ঈদে মহল্লা বা বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে জানাতে হবে।
১৭. ব্যক্তিগত গাড়ি নিয়ে বেপরোয়া গতিতে জয় রাইডিং করবেন না। এতে জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি রয়েছে।
১৮. জরুরি প্রয়োজনে পুলিশি সহায়তার জন্য আরএমপি হটলাইন: ০১৩২০০৬৩৯৯৯ ও আরএমপি কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে ০১৩২০০৬৩৯৯৮ নম্বরে। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমেও পুলিশের সেবা পাওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার