ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:৫২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:৫২:০৫ পূর্বাহ্ন
শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মশাল মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাজশাহী মহানগর।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী জিরো পয়েন্টে এনসিপি রাজশাহী মহানগরের নেতাকর্মীদের অংশগ্রহণে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে আমরা সবাই হাদী হবো, বুক চেতিয়ে লড়ে যাবো, ইনকিলাব জিন্দাবাদ-সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্ট হয়ে মনিচত্বর প্রদক্ষিণ করে নগর এনসিপির কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত পথসভায় নগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি পক্ষ পরিকল্পিত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এনসিপি এসব ষড়যন্ত্র মোকাবিলা করে রাজপথে কাজ করে যাবে।
তিনি আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে শরীফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

পথসভায় বক্তব্য দেন সংগঠনের রাজশাহী মহানগর সদস্য সচিব আতিকুর রহমান। তিনি বলেন, দেশে ভারতীয় ‘র’-এর ষড়যন্ত্র চলছে এবং নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। জুলাই যোদ্ধাদের টার্গেট করে কিলিং মিশনের পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে।

এ সময় তিনি এসব ষড়যন্ত্র মোকাবিলায় সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর আরও তৎপর ভূমিকা পালনের আহ্বান জানান।

মশাল মিছিল ও পথসভা থেকে শরীফ ওসমান হাদীর ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের