ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নগরীর পঞ্চবটী মহাশ্মশান মন্দিরের পুরোহিতকে মারধরের অভিযোগ

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:৪২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:৪২:২৪ পূর্বাহ্ন
নগরীর পঞ্চবটী মহাশ্মশান মন্দিরের পুরোহিতকে মারধরের অভিযোগ নগরীর পঞ্চবটী মহাশ্মশান মন্দিরের পুরোহিতকে মারধরের অভিযোগ
রাজশাহীর পঞ্চবটী মহাশ্মশান মন্দিরের পুরোহিত সাগর কুমার রায়কে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বখাটে যুবকের বিরুদ্ধে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নগরীর পঞ্চবটী মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পুরোহিত জানান, স্থানীয় যুবক আলিফ আলী মন্দির কমপ্লেক্সে ঢুকে কবুতরের মাচা তৈরির জন্য বাঁশ দাবি করে। মন্দিরের বাঁশ দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই যুবক পুরোহিতের ওপর চড়-থাপ্পর মারতে থাকে।

ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজে দেখা যায়, শ্মশানের চিতাঘরে লাশ পোড়ানোর কাজে ব্যবহৃত বাঁশ নিতে এসে পুরোহিতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় অভিযুক্ত যুবক। পরে পুরোহিত বাইরে বেরিয়ে চলে যেতে চাইলে তাকে চড়-থাপ্পর মারতে দেখা যায়।

ঘটনার পর শ্মশানে উপস্থিত হন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক কশোক শাহা। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুরোহিত ও অভিযুক্ত যুবক পরস্পর পূর্বপরিচিত। এখনো থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ