ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

হাদি ও এরশাদ উল্লাকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১২:১৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০১:২১:০৪ পূর্বাহ্ন
হাদি ও এরশাদ উল্লাকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল হাদি ও এরশাদ উল্লাকে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল
ইনকিলাব মুক্ত মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

শনিবার বাদ আসর রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় বাটার মোড়ে এসে শেষ হয়।

প্রতিবাদ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সদর আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু বলেন, গণতান্ত্রিক কর্মসূচিতে গুলি চালিয়ে বিরোধী কণ্ঠকে দমন করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইনকিলাব মুক্ত মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লার ওপর হামলা প্রমাণ করে দেশে রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু হামলা, গুলি ও সন্ত্রাসের মাধ্যমে জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে রাজপথে থেকেই তার জবাব দেওয়া হবে। রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা রাখতে হবে।

প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী সদর আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী, সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু।

উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাফফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু,  সহ-সভাপতি মোঃ মুক্তার আলী, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ও মতিহার থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন বাবু প্রমুখ। 

এছাড়াও মিছিলে নগরীর বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের প্রায় পাঁচ হাজার নেতাকর্মী অংশ নেন।

নেতারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের