ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

মোহনপুরে গুলিবিদ্ধ ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৭:৫২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৭:৫২:২৪ অপরাহ্ন
মোহনপুরে গুলিবিদ্ধ ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা মোহনপুরে গুলিবিদ্ধ ঘটনার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুর আর রশিদ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পবা-মোহনপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার শামসুদ্দোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিমুদ্দিন, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক।

বক্তারা গুলিবিদ্ধ করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহিংসতা গণতন্ত্র ও নির্বাচনী পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু