ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা কর্মজীবনের শেষ যাত্রায় ঘোড়ার গাড়িতে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায় ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড

ট্রাম্প প্রশাসনের সীমান্ত উপদেষ্টা অভিবাসন জালিয়াতির তদন্তের মুখে ইলহান ওমর

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৬:৪৭:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৬:৪৭:৩১ অপরাহ্ন
ট্রাম্প প্রশাসনের সীমান্ত উপদেষ্টা অভিবাসন জালিয়াতির তদন্তের মুখে ইলহান ওমর ট্রাম্প প্রশাসনের সীমান্ত উপদেষ্টা অভিবাসন জালিয়াতির তদন্তের মুখে ইলহান ওমর
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত বিষয়ক প্রধান উপদেষ্টা টম হোমান সোমবার নিউজম্যাক্স–এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রশাসন ইলহান ওমরের বিরুদ্ধে কথিত অভিবাসন জালিয়াতির অভিযোগ তদন্ত করছে।

হোমান বলেন, এই বিষয়ে কয়েক দিন আগে এক জালিয়াতি–তদন্তকারী আমাকে জানিয়েছেন। আমি জানতে চাই যে আমরা কি এ ফাইলগুলো পুনরায় পর্যালোচনা করতে পারি? জানেনই তো, এখানে অভিবাসন জালিয়াতির একটি বিষয় ছিল। গত চার বছরে যখন বিষয়টি প্রথম উত্থাপিত হয়, তখনই সীমাবদ্ধতার আইনি মেয়াদএকটি সমস্যা হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, আমরা এখন নথিগুলো টানছি, ফাইলগুলো বের করছি এবং দেখছি। যিনি তদন্ত করছেন যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যিনি এইচএসআই (হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস)–এর অন্যতম সেরা জালিয়াতি তদন্তকারী—তিনি বলেছেন, তিনি ফাইলটি অবশ্যই পর্যালোচনা করবেন। তাই এই সপ্তাহে আমি বিষয়টি অনুসরণ করছি, দেখব কী হয়। নিউজউইক ওমরের মন্তব্য জানতে যোগাযোগ করেছে।

ট্রাম্প বারবার দাবি করেছেন যে ওমর নাকি তার ভাইকে বিয়ে করেছিলেন এমন এক দাবি যা ওমর বহুবার অস্বীকার করেছেন। ইলহান ওমরের জন্ম ১৯৮২ সালে সোমালিয়ায়। তিনি আট বছর বয়সে গৃহযুদ্ধের কারণে পরিবারসহ দেশ ছাড়েন। চার বছর কেনিয়ার একটি শরণার্থী শিবিরে থাকার পর ১৯৯৫ সালে তারা যুক্তরাষ্ট্রে আশ্রয় পান। ২০০০ সালে ১৭ বছর বয়সে তিনি মার্কিন নাগরিক হন।

মঙ্গলবার এক সমাবেশে ট্রাম্প ওমরকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বলেন, 'ইলহান ওমর যাই হোক তার নাম। মাথায় ছোট একটা পাগড়ি। আমি তাকে ভালোবাসি! সে আসে, কিছুই করে না শুধু অভিযোগ করে। সে এমন একটি দেশ থেকে এসেছে, যা পৃথিবীর সবচেয়ে খারাপ দেশগুলোর একটি বলে ধরা হয়, ঠিক না? তাদের কোনো সামরিক বাহিনী নেই, কিছুই নেই, কোনো সংসদ নেই। তারা সংসদ মানে কী তাও জানে না। কিছুই নেই, কোনো পুলিশ নেই, নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করে, নিজেদেরই সব সময় হত্যা করে। দারুণ। সে আমাদের দেশে আসে, আর সবসময় অভিযোগ করে, ‘সংবিধান আমাকে এটা করার অধিকার দিয়েছে।’আমাদের উচিত তাকে এখান থেকে বের করে দেওয়া। সে নাকি যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য তার ভাইকে বিয়ে করেছে।'

এ বিষয়ে ওমর এক্স–এ লিখেছেন, ট্রাম্পের আমার প্রতি এই অদ্ভুত আসক্তি স্বাভাবিক নয়। তার সত্যিই মানসিক সাহায্য দরকার। যেহেতু তার দেখানোর মতো কোনো অর্থনৈতিক সাফল্য নেই, তাই এখন সে আবার বর্ণবাদী মিথ্যা ছড়াতে শুরু করেছে। সে জাতীয়ভাবে লজ্জাজনক অবস্থায় রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫