ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

আনোয়ারায় র‌্যাবের অভিযানে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই নারী আটক

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৬:২৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৬:২৫:৫৮ অপরাহ্ন
আনোয়ারায় র‌্যাবের অভিযানে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই নারী আটক আনোয়ারায় র‌্যাবের অভিযানে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই নারী আটক
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী পেকুয়া থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে, যা বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর সকাল ১১টা ২০ মিনিটে র‌্যাব-৭-এর একটি চৌকস আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন সরকারহাট গরুর বাজার সংলগ্ন তৈলারদ্বীপ ব্রিজ এলাকায়, বাঁশখালী–চট্টগ্রামগামী সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট চলাকালে একটি ভাড়ায় চালিত নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা সেখানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই নারী পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।

আটক দুই নারী হলেন, ছবুরা খাতুন (৪৮), ও রহিমা বেগম (২৮), উভয়ের বাড়ি কক্সবাজার সদর, জেলা: কক্সবাজার।

পরবর্তীতে তাদের দেহ ও সঙ্গে থাকা সামগ্রী তল্লাশি করে সুকৌশলে লুকানো ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, আটক দুই নারী ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ আরও জানায়, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ