ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

চট্টগ্রাম রেলস্টেশনে ৩,৮৯৫ পিস ইয়াবাসহ দুই নারী আটক

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৬:১৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৬:১৫:৫৩ অপরাহ্ন
চট্টগ্রাম রেলস্টেশনে ৩,৮৯৫ পিস ইয়াবাসহ দুই নারী আটক চট্টগ্রাম রেলস্টেশনে ৩,৮৯৫ পিস ইয়াবাসহ দুই নারী আটক
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী যাত্রীবেশে ট্রেনযোগে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে ইয়াবা পাচার করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম এলাকায় অবস্থান নেয়।

এ সময় সন্দেহভাজন দুই নারী যাত্রীকে তল্লাশি করে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকানো দুটি সাদা পলিথিনে মোড়ানো পোটলা থেকে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সীমা বিশ্বাস (৩৩), স্বামী: অভিজিৎ সরকার, বাড়ি: গোপীনাথপুর ও রুপালী খাতুন (২৮), স্বামী: আল আমিন হোসেন, বাড়ি: সংকোচখালী, উভয়ের বাড়ি মাগুরা সদর থানা, মাগুরা জেলা।

র‌্যাব জানায়, আটক দুই নারী ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ আরও জানায়, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড