ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামে সালামের গুরুত্ব ও ফজিলত স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান প্রস্টেটের সমস্যা কোন বয়সে কী কী লক্ষণ চিনে সতর্ক থাকতে হবে? বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা নওগাঁয় এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ অভিনয় থেকে রাজনীতি, লোকসভা ভোটে লড়াই! মার্কিন রণতরীর দিকে ‘এগিয়ে যেতেই’ ইরানের ড্রোনকে ধ্বংস করল আমেরিকা! দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত ২৫৫ আলবাসেতেকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান রেখে শিক্ষা আইনের খসড়া প্রস্তুত ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

বাঘায় বসতবাড়ির আঙিনা থেকে গাঁজার গাছসহ একজন গ্রেফতার

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৫:৩১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৫:৩১:৫৫ অপরাহ্ন
বাঘায় বসতবাড়ির আঙিনা থেকে গাঁজার গাছসহ একজন গ্রেফতার বাঘায় বসতবাড়ির আঙিনা থেকে গাঁজার গাছসহ একজন গ্রেফতার
রাজশাহীর বাঘায় ৩০ কেজি গাঁজার গাছসহ মো. হাফিজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় বাঘা উপজেলার চক ছাতারি গ্রামে তার নিজ বসতবাড়ির আঙিনা থেকে গাঁজার গাছসহ তাকে  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম চক ছাতারি গ্রামের মো. রহিম উদ্দিনের ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ জানতে পারেন, হাফিজুল ইসলাম তার বসতবাড়ির ভেতরে অবৈধভাবে গাঁজার গাছ উৎপাদন, চাষ ও পরিচর্যা করছেন।

এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টায় তার বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজার গাছ জব্দ-সহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতারকৃতের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  একটি মামলা রুজু করা হয়েছে। 

শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯