ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

সাবেক মন্ত্রী এমরান আলী সরকারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ: দিনভর নানা কর্মসূচি, শনিবার স্মরণসভা

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১০:১২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১০:১২:৫৮ অপরাহ্ন
সাবেক মন্ত্রী এমরান আলী সরকারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ: দিনভর নানা কর্মসূচি, শনিবার স্মরণসভা রাজশাহীর সর্বজন শ্রদ্ধেয় নেতা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, জিয়াউর রহমান,,,,
রাজশাহীর সর্বজন শ্রদ্ধেয় নেতা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, জিয়াউর রহমান সরকারের প্রাক্তন মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান এবং মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট এমরান আলী সরকারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১২ ডিসেম্বর)। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে টিকাপাড়া কবরস্থানে কবর জিয়ারত, ফাতেহাপাঠ, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ। এছাড়া আজ বাদ যোহর টিকাপাড়া জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসা এবং আহম্মদপুর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মরহুমের কর্মময় জীবন স্মরণ এবং আত্মার মাগফিরাত কামনায় মূল অনুষ্ঠানটি হবে আগামী ১৩ ডিসেম্বর রোজ শনিবার সন্ধ্যায়। এমরান আলী সরকার স্মৃতি সংসদ-এর উদ্যোগে পদ্মা কমিউনিটি সেন্টার সাগরপাড়ায় (স্বচ্ছ টাওয়ারের বিপরীতে) স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

উক্ত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিশিষ্ট বুদ্ধিজীবীগণ। এমরান আলী সরকার স্মৃতি সংসদ এর পক্ষ থেকে দলমত নির্বিশেষে সকলকে এই কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

অ্যাডভোকেট এমরান আলী সরকার রাজশাহী জেলা বার সমিতির সভাপতি, পৌরসভার চেয়ারম্যান, এবং বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা