ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

দোষীদের বিচার চান শিশু সাজিদের বাবা

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৫:২১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৫:২১:৪৬ অপরাহ্ন
দোষীদের বিচার চান শিশু সাজিদের বাবা দোষীদের বিচার চান শিশু সাজিদের বাবা
রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কোয়েলহাট পুর্বপাড়া গ্রামের মৃত তমির উদ্দিনের পুত্র কছির উদ্দিনের  অবৈধ সেচ পাম্পের পরিত্যক্ত বোরিং (গর্তে) পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ আর নেই। এক টানা প্রায় ৩২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর উদ্ধার  অভিযান শেষে  বৃহস্পতিবার (১১ডিসেম্বর) রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে নিয়ে আসা হয় সাজিদের মরদেহ। সাজিদ কোয়েলহাট পুর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বাড়ির পাশে স্থানীয় মাঠে শিশু সাজিদের জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল রাতেই সাজিদের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। আদরের সন্তানকে হারিয়ে তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাড়িতে এখন চলছে শোকের মাতম।

এদিকে সন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা কৃষক রাকিবুল ইসলাম এ ঘটনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘অবহেলা’কে দায়ী করে বিচার দাবি করেছেন। গতকাল রাতে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘যারা এই হাউজিং (গর্ত) করেছেন, তাদের অবহেলাতেই আমার কোল খালি হলো। তারা যদি একটা বস্তা দিয়েও মুখটা ঢেকে রাখতেন বা একটা নিশানা দিতেন, তবে দুর্ঘটনা ঘটত না।’রাকিবুল ইসলাম আরও বলেন, ‘আমার ফুটফুটে সন্তানকে হারালাম। আমার কলিজাটা ওরা কেড়ে নিল। আমি চাই প্রশাসনিকভাবে এর সঠিক বিচার করা হোক।’

গত বুধবার দুপুরে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে ওই দিন বেলা আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। সঙ্গে ছিল পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয় মানুষ। উদ্ধারের পর বৃহস্পতিবার  রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘(বৃহস্পতিবার) রাত ৯টার দিকে শিশুটিকে গর্ত থেকে ওপরে তোলা সম্ভব হয়। অভিযানটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। গর্তটি ছিল মাত্র ৮ ইঞ্চির মতো, যা পরে ৬ ইঞ্চিতে নেমে আসে। আমরা আসার আগে স্থানীয়ভাবে উদ্ধারের চেষ্টার সময় ভেতরে অনেক মাটি ও খড়কুটো পড়ে গিয়েছিল। ক্যামেরায় শুধু মাটি দেখা যাচ্ছিল।’

তাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘তিনটি এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে গর্তের পাশ থেকে মাটি সরিয়ে এবং ম্যানুয়াল পদ্ধতির সমন্বয়ে এই জটিল অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৪৫ ফুট গভীর থেকে আমরা শিশুটিকে উদ্ধার করি। আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল তাকে জীবিত ফেরানোর।’

উদ্ধারের পরপরই প্রস্তুত রাখা অ্যাম্বুলেন্সে করে সাজিদকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার