ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল পাচারকালে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড ও জরিমানা কর্মজীবনের শেষ যাত্রায় ঘোড়ার গাড়িতে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায় ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড

কাটাখালী থানাধীন টাংগনে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে কারবারী

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৫:১৩:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৫:১৩:০৪ অপরাহ্ন
কাটাখালী থানাধীন টাংগনে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে কারবারী কাটাখালী থানাধীন টাংগনে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে কারবারী
রাজশাহীর কাটাখালী থানাধীন টাংগন এলাকায় ২০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় শাহাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এই মদ জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শাহাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার একটি কলা বাগানের ভেতর অবস্থান নেয় বিজিবি সদস্যরা। পরে দেখা যায়, পদ্মা নদীর চর এলাকা থেকে একজন মাদক কারবারী হাতে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে কলা বাগানের দিকে আসছে।

বিজিবি সদস্যরা তাকে গ্রেফতারের চেষ্টা করলে সে পালিয়ে যায়, তবে তার হাতে থাকা ২০ বোতল ভারতীয় মদের ব্যাগটি ফেলে যায়। জব্দকৃত মাদ কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে।  

একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক কারবকারীর পরিচয় শনাক্ত এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫