ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫১ রানে হারল ভারত

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০১:০৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০১:০৩:৩৫ অপরাহ্ন
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে ৫১ রানে হারল ভারত ছবি: সংগৃহীত
পাঞ্জাবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হতাশাজনক হার সূর্যদের। ভারতকে ৫১ রানে পরাজিত করে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। একদিনের বিশ্বকাপের ঠিক আগে দেশের মাটিতেই ধারাবাহিক ব্যর্থতা যে ভারতকে চাপে ফেলছে, তা আরও স্পষ্ট হল এই ম্যাচে।

ব্যাটিং–বোলিং, দুই বিভাগেই ব্যর্থ সিনিয়র ক্রিকেটাররা। দলের পারফরম্যান্স দেখে প্রশ্ন উঠছে কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ-অধিনায়ক শুভমন গিলের সিদ্ধান্ত নিয়েও।

দক্ষিণ আফ্রিকা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন কুইন্টন ডি’কক। ভারতের দুই প্রধান পেসার জসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং তাঁর সামনে ছন্দ খুঁজেই পেলেন না। অর্শদীপ তো এক ওভারে সাতটি ওয়াইড দিয়ে ফেলেন। দুই পেসার মিলে ৮ ওভারে দেন ৯৯ রান কিন্তু একটিও উইকেট পাননি।

বোলিংয়ে পরিবর্তনের ক্ষেত্রেও সূর্যের সিদ্ধান্তে ছিল অনিশ্চয়তা। যেখানে অক্ষর, শিবম বা হার্দিককে ব্যবহার করা যেত, সেখানে বুমরাহ–অর্শদীপকে পুরো কোটার ওভার করানো হল। বরুণ চক্রবর্তী ভাল বল করে তিন উইকেট নিলেও, অন্য বোলারদের ব্যর্থতায় ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তোলে ২১৩/৪।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাই হয় দুঃস্বপ্নের মতো। শুভমন গিল প্রথম বলেই আউট। এদিকে তাঁর টানা খারাপ পারফরম্যান্সে আরও বাড়ছে সমালোচনা। আরেক ওপেনার অভিষেক শর্মা শুরুতে দ্রুত রান করলেও ১৭ রানের বেশি করতে পারেননি। চাপ বাড়িয়ে দেন অধিনায়ক সূর্যও- মাত্র ৫ রানে আউট। এরপর গম্ভীর চমকে দেন ব্যাটিং অর্ডার বদলে, তিলক বা হার্দিককে না পাঠিয়ে তিন নম্বরে নামান অক্ষর প্যাটেলকে। তিনি ২১ বলে ২১ রান করে ফিরে যান তিনি।

ভারতের ইনিংসে কিছুটা আশা জাগান তিলক বর্মা। শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে করেন লড়াকু ৬১ রান। তাঁকে সঙ্গ দিতে জিতেশ শর্মা দ্রুত রান তোলার চেষ্টা করেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার বোলাররা শিশির থাকা সত্ত্বেও অসাধারণ লাইন-লেন্থে বল করে ভারতের  ক্রিকেটারদের আটকে রাখেন। বড় মাঠটাও কাজে লাগিয়েছে প্রোটিয়ারা। কিন্তু নিজের দেশের মাঠেই ভারত সেই সুবিধা নিতে পারেননি।

অবশেষে ১৯.১ ওভারে ১৬২ রানে থামে ভারতের ইনিংস। পুরো ম্যাচে ভারত যেভাবে ব্যর্থ হয়েছে, তাতে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের ফর্ম, গম্ভীরের সিদ্ধান্ত ও সূর্যের নেতৃত্ব—সবটাই এবার প্রশ্নের মুখে। সিরিজ সমতায় এলেও বিশ্বকাপের আগে এই হার ভারতীয় শিবিরকে বেশ চিন্তায় ফেলেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত