ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

​তানোরে জাম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০৭:৩৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০৭:৩৩:২৯ অপরাহ্ন
​তানোরে জাম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু ​তানোরে জাম গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
রাজশাহীর তানোরে জাম পাড়তে গিয়ে জাম গাছ থেকে পড়ে রিয়াদ (১৩) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (​ ১ জুন ) দুপুরে উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি) কাসারদীঘি গ্রামে সড়কের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের মামা স্কুল শিক্ষক মিজানুর রহমান জানান, দুপুরে উপজেলার কালিগঞ্জ-সরনজাই সড়কের কাসারদীঘি এলাকায় সড়কের পাশের জাম গাছে জাম পাড়ার জন্য গাছে ওঠে রিয়াদ। এক পর্যায়ে সে গাছের মগ ডাল থেকে পা ফসকে নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাকে (রিয়াদ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করেন।

রাজশাহীতে নেওয়ার পথে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, নওদাপাড়ায় ইমারজেন্সিতে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন। তিনি জানান, গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি জেনেছি।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ