ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারকে চাপে ফেলতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে: রিজভী ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী ক্যানসারসহ ৭ রোগে আর্থিক সহায়তায় নতুন করে আবেদনের নির্দেশ রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ ভ্যানচালককে কুপিয়ে ভ্যান-টাকা-ফোন ছিনতাই, তিনজন গ্রেপ্তার চারঘাটে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, পিকআপ জব্দ দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার রাজশাহীতে গণপূর্তমন্ত্রীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪ পূজামণ্ডপে শান্তিপূর্ণ দুর্গোৎসব আয়োজনে প্রশাসনের প্রস্তুতি ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি, বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের ট্রাম্পের এশিয়া সফরের আগেই পিয়ংইয়ংয়ে মারণাস্ত্রের মহড়া দিল্লিতে পুলিশের ভ্যানে নারী বিক্ষোভকারীদের মারধর ও যৌন নির্যাতনের অভিযোগ স্বামীর পরকীয়া নিয়ে কথাকাটাকাটি, স্ত্রীকে হত্যার অভিযোগ গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ৬ বছর পর অভিনয়ে ফিরছেন বিপাশা বসু আড়াই কোটির সিনেমার ১৮ দিনেই আয় ৫৯ কোটি রুপি কাজ পেতে নগ্ন দৃশ্যকে না বলতে পারেননি লিনা হেডি

সাপাহারে ফলজ গাছ কর্তনের অভিযোগ

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১২:৩১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১২:৩১:৪৮ অপরাহ্ন
সাপাহারে ফলজ গাছ কর্তনের অভিযোগ সাপাহারে ফলজ গাছ কর্তনের অভিযোগ
নওগাঁর সাপাহারে জোরপূর্বক ফলজ  আমের চারা গাছ, কফি ও সিম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফুরকুটি ডাঙ্গা গ্রামের মঙ্গল কিস্কু ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে সাপাহার থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে তিনি জানান, উপজেলার ওমরপুর ১৪০ মৌজাস্ত আর এস খতিয়ান নং ১৭৮, হাল দাগ নং ১৭, ২১ শতাংশ সম্পত্তি ওয়ারিশ সূত্রে মালিকানা প্রাপ্ত হইয়া বিগত ৪০ বছর এর উপর প্রতি বছর খাজনা খারিজ পরিশোধ করে ভোগ দখল করিয়া আসিতেছিল সেই সম্পত্তির উপর পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক দখল নেয়ার লোভ লালসার বশবর্তী হয়ে ফুরকুটি ডাঙ্গা গ্রামের মুন্সি কিস্কু এর পুত্র জ্যাঠা কান্ত কিস্কু (৩৫),কিস্কু সরেন এর পুত্র কবিরাজ সরেন(৩২),জ্যাঠা কান্ত কিস্কু এর পুত্র রঞ্জন কিস্কু, কবিরাজ সরেন এর স্ত্রী রিভানা মুর্মু (২৮) ও জ্যাঠা কান্ত কিস্কু এর স্ত্রী জুলিয়ানা মুর্মু (৩৩) গাছগুলো কেটে ফেলায় তাদের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করেছে।

তিনি দাবি করেন, গত ৭ ডিসেম্বর দুপুরে প্রতিপক্ষ দ্বয় জোরপূর্বক গাছ গুলো কেটে ফেলে সে সময় তিনি বাধা প্রদান করিলে তারা প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করেন। এতে তার ২০ হাজার  টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
জ্যাঠা কান্ত কিস্কুর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই জমিতে থাকা ছোট ছোট গাছগুলো সে নিজেই কাটিয়ে ফেলে আমাদের প্রতি পূর্ব শত্রুতার প্রতিশোধ নেয়ার জন্য অভিযোগ করেছে। আমাদের কেউই ঐ সমস্ত গাছ কাটেনি তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে সাপাহার থানা ওসি আনোয়ার ইসলাম এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

রাজশাহীতে শর্টগানের কার্তুজ ও ইফিডিন ইনজেকশনসহ গ্রেপ্তার ৩