ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

তানোরে উদ্ধার শিশু সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ১০:৫৫:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ১০:৫৫:৫৪ অপরাহ্ন
তানোরে উদ্ধার শিশু সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা তানোরে উদ্ধার শিশু সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় ব্যক্তিগত মালিকানাধীন অবৈধ সেচ মটরের পরিত্যক্ত বোরিংয়ের ৮ ইঞ্চি ব্যাসের সরু গর্তে পড়ে যাওয়ার ২৯ ঘণ্টা পর উদ্ধার হলো দুই বছরের শিশু সাজিদ হোসেন। তবে প্রাণ ফিরে পেল না শিশুটি। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে প্রায় ৪৫ ফুট গভীর সেই গর্ত থেকে ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি ধানক্ষেতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ব্যবহৃত নয় এমন বোরিংটির ভেতরের গর্তটি ছিল অত্যন্ত সরুÑব্যাস প্রায় ৮ ইঞ্চি এবং গভীরতা ৫০ ফুটের মতো। গর্তটি পরিত্যক্ত ও অরক্ষিত থাকায় শিশুটি পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা রাতভর উদ্ধার অভিযান চালান। গর্তের সরুতা ও গভীরতার কারণে অভিযান ছিল অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। শেষে পাশ থেকে স্কেভেটর দিয়ে মাটি খনন করে শিশুটিকে বের করা সম্ভব হয়।
তানোর থানার ওসি মো. শাহীনুজ্জামান বলেন, দুর্ঘটনার পর থেকে আমরা টানা ৩২ ঘণ্টা চেষ্টা চালিয়েছি। শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও তাকে বাঁচানো গেল না।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম বলেন, গর্তটি খুবই সরু ছিল। তাই বিকল্প উপায়ে মাটি কেটে নিচে নামতে হয়েছে। সর্বোচ্চ চেষ্টা করা হলেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
শিশু সাজিদের মৃত্যুতে পরিবার ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার সংবাদে কিছুটা স্বস্তি পাওয়া গেলেও সন্তানের মৃত্যুর খবর জানতে পেরে মা কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, সবাই চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দিলেন না।
ঘটনার পর রাজশাহীর ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি), আঞ্চলিক ফায়ার সার্ভিস পরিচালক, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে পরিত্যক্ত বোরিং ও গর্তগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে তদারকি জোরদার করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ