ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

ভারতের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৭:৩৪:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৭:৩৪:৩৬ অপরাহ্ন
ভারতের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার ভারতের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার তিন দিন পর নিখোঁজ থাকা এক যুবকের মরদেহ ভারতের মালদা জেলার অভ্যন্তরে প্রায় ৮ কিলোমিটার ভেতরে ভাগীরথি নদী থেকে উদ্ধার করেছে ভারতীয় পুলিশ।

উদ্ধার হওয়া মরদেহটি চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী পশ্চিমপাড়ার তসির আলীর (৩১) বলে ধারণা স্থানীয়দের।

বুধবার বিকেলে বাখেরআলী সীমান্তের পশ্চিমপাড়ার বাসিন্দারা জানিয়েছেন, ভাগীরথি নদীতে ভাসমান মরদেহটির ছবি দেখে তারা তসির আলীর বলে শনাক্ত করার চেষ্টা করছেন।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, নিহতের স্বজন এবং বিজিবি সূত্রে জানা যায়, তিন দিন আগে রাতের অন্ধকারে কয়েকজন যুবকের সঙ্গে চোরাচালানের উদ্দেশ্যে ভারত সীমান্ত অতিক্রম করেন তসির আলী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধাওয়া দিলে অন্যরা পালিয়ে ফিরতে পারলেও নিখোঁজ হন তসির।

বুধবার ভোরে স্থানীয়রা বিএসএফের বাহুড়া ক্যাম্পের দিক থেকে গুলির শব্দ শুনেছেন বলে জানান। পরে দুপুরে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৮ কিলোমিটার ভেতরে ভাগীরথি নদীতে ভাসমান দেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে জঙ্গিপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেয়।

৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, তসির আলী তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। ভারতের ভাগীরথি নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।

তিনি আরও জানান, বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে চিঠি দিয়ে জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক