ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণা ফলাফলের উপর সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৬:৪০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৬:৪০:১১ অপরাহ্ন
পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণা ফলাফলের উপর সেমিনার অনুষ্ঠিত পুণ্ড্র বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণা ফলাফলের উপর সেমিনার অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পুণ্ড্র ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড ডেভলোপমেন্ট (পিআইআরডি) এর উদ্যোগে সিটি ব্যাংক পিএলসি এর অর্থায়নে পরিচালিত “অপরচুনেটিস এ্যান্ড চ্যালেঞ্জেস ইন এগ্রিকালচার মার্কেটিং ইন বাংলাদেশ” ও “রিডিউসিং কমিউনিটি ম্যালনিউট্রেশন অ্যান্ড ইমপ্রোভমেন্ট অফ লাইভলিহুড থ্রু এগ্রিকালচারাল অ্যান্ড আদার ইন্টারভেনশনস” বিষয়ক গবেষণা ফলাফলের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় নতুন একাডেমিক ভবনের ৫০৭নং সেমিনার কক্ষে পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সেমিনারে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম।

সেমিনারে বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান এবং টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক রোটা. ডাঃ মো. মতিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর প্রফেসর ড. মো. জাহিদ হোসেন, বারটান পীরগঞ্জ রিজিওনাল অফিসের সিনিয়র সাইন্টিফিক অফিসার, ড. মোঃ ছাদেকুল ইসলাম ও ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল এক্সটেনশন, বগুড়া এর ডিপুটি ডাইরেক্টর সোহেল মো. সামসুদ্দিন ফিরোজ।

পিইউবি’র রেজিস্ট্রার ও পিআইআরডি এর পরিচালক ড. এস. জে. আনোয়ার জাহিদ এর স্বাগত বক্তব্য শেষে সেমিনারে অপরচুনেটিস এ্যান্ড চ্যালেঞ্জেস ইন এগ্রিকালচার মার্কেটিং ইন বাংলাদেশ” শীর্ষক গবেষণা ফলাফল উপস্থাপন করেন গবেষণা প্রকল্পের টিম লিডার পিইউবির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ শেলী খাতুন ও ব্যবসায় প্রশাসন বিভাগে প্রভাষক পূর্বাশা দাশ। অপর একটি গবেষণা “রিডিউসিং কমিউনিটি ম্যালনিউট্রেশন অ্যান্ড ইমপ্রোভমেন্ট অফ লাইভলিহুড থ্রু এগ্রিকালচারাল অ্যান্ড আদার ইন্টারভেনশনস”শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষণার পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম ও  পিইউবির পাবলিক হেলথ বিভাগের প্রভাষক ও টিম লিডার ডাঃ শামীমা বেগম।

এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন আরডিএ, বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক ও গবেষণা প্রকল্পদ্বয়ের সুপারভাইজার ড. আব্দুল্লাহ আল মামুন, সিটি ব্যাংক পিএলসি ঢাকার ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ডিভিশনের এস.এ.ভি.পি অ্যান্ড সিনিয়র ম্যানেজার রেজা ফাউজুল কবির।

অনলাইনে যুক্ত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান। আরও উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদারসহ সকল বিভাগীয় প্রধান ও কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ