ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৬:২৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৬:২৩:২৭ অপরাহ্ন
মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: গৃহকর্মী আয়েশার ৬ দিন, স্বামীর ৩ দিনের রিমান্ড
রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যা মামলায় গ্রেপ্তার খণ্ডকালীন গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী রাব্বি শিকদারের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে আয়েশার ৬ দিন এবং রাব্বি শিকদারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ওসমান মাসুম তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী হারুনুর রশিদ ও কাইয়ুম হোসেন নয়ন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

বুধবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার চরকয়া গ্রাম থেকে আয়েশা ও তার স্বামী রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের ঢাকায় এনে মামলার তদন্তে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।

গত ৮ ডিসেম্বর নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ৫ ডিসেম্বর গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন আয়েশা। ঘটনার দিন ৮ ডিসেম্বর সকালে আজিজুল তার কর্মস্থল উত্তরায় চলে যান।

তিনি সকাল থেকে স্ত্রী লায়লার মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও ফোন না ধরায় উদ্বিগ্ন হয়ে পড়েন। বেলা ১১টার দিকে বাসায় ফিরে তিনি দেখেন, তার স্ত্রী লায়লা ফিরোজ গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ মৃত অবস্থায় পড়ে আছেন। সামনের গেটের দিকে মেয়েকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যান।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বাদী নিশ্চিত হন, এই সময়ের মধ্যেই স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করা হয়েছে।

মোহাম্মদপুর থানার পুলিশ বলছে, হত্যার উদ্দেশ্য, পূর্বপরিকল্পনা, সম্পত্তি লুট এবং আসামিদের ভূমিকা সব বিষয় মাথায় রেখে তদন্ত চলছে। আদালত মঞ্জুর করা রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন তদন্ত কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ