ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

সিরাজগঞ্জে সালিশি বৈঠকে পিটিয়ে হত্যা, নিহত হাড়ান আলী

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৬:১৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৬:১৬:৫৪ অপরাহ্ন
সিরাজগঞ্জে সালিশি বৈঠকে পিটিয়ে হত্যা, নিহত হাড়ান আলী সিরাজগঞ্জে সালিশি বৈঠকে পিটিয়ে হত্যা, নিহত হাড়ান আলী
সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য ডাকা সালিশি বৈঠকে হাড়ান আলী (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাড়ান আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।

নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তার বোন শাপলা খাতুন এবং বোন জামাই আবুল কালামের মধ্যে চলমান পারিবারিক বিরোধ মীমাংসার জন্য আবুল কালামের বাড়িতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে বৈঠকের শেষে আবুল কালাম ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে শ্বশুরপক্ষের ওপর হামলা চালায়।

এসময় হাড়ান আলীকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেন জানান, ওই হামলায় তিনি নিজে, তার মা মরিয়ম বেগম, ভাগ্নে আল-আমিন ও বোন শাপলা খাতুনও আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার রাতেই নিহতের ছেলে ইকবাল বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা গ্রহণের পর ঘটনার তদন্ত চলছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা