ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০ জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ফুলবাড়ীতে কয়লাখনি করার অপচেষ্টা করলে আবারও কঠোর ও গণআন্দোলন গড়ে তোলা হবে সিংড়ার চলনবিলে পোনা মাছ অবমুক্ত প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীমন্ত্রী আরিফুলের সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন সিংড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী সবুজের পাশে উপজেলা প্রশাসন তানোর-বায়া সড়ক যেন মৃত্যুফাঁদ ! জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।

নগরীর রাজপাড়ায় জামায়াত কর্মী শান্ত হত্যা; মূল আসামি রিপন গ্রেফতার

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৬:০১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৬:০৫:৪৮ অপরাহ্ন
নগরীর রাজপাড়ায় জামায়াত কর্মী শান্ত হত্যা; মূল আসামি রিপন গ্রেফতার নগরীর রাজপাড়ায় জামায়াত কর্মী শান্ত হত্যা; মূল আসামি রিপন গ্রেফতার
রাজশাহী নগরীতে ওমর ফারুক শান্ত (২৬) নামের জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আরএমপি’র মুখপাত্র পুলিশ সুপার (এসপি) গাজিউর রহমান। এসময় রাজপাড়া থানার ওসি আব্দুল মালেকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এসপি গাজিউর রহমান জানান, রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়ার আব্দুস সাত্তারের ছেলে শান্ত পার্শ্ববর্তী বুসুয়া গ্রামের দাদন ব্যবসায়ী রিপন ও তার ভাই নয়নকে দীর্ঘদিন ধরে দাদন ব্যবসা বন্ধ করার অনুরোধ করে আসছিলেন। এ বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আলীগঞ্জ পূর্বপাড়া এজাজের চায়ের দোকানের সামনে গলির ভেতরে শান্তর সঙ্গে রিপন পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন, তার ছোট ভাই নয়ন, নয়নের বন্ধু রুবেলসহ অজ্ঞাত আরও কয়েকজন শান্তকে ঘিরে ফেলে।

পুলিশ জানায়, রিপনের নির্দেশে তারা ধারালো ছুরি ও চাপাতি দিয়ে একাধিকবার এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় শান্ত মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই আরএমপির রাজপাড়া থানা পুলিশ, ডিবি এবং সিটিটিসি যৌথভাবে অভিযান শুরু করে। রাতভর তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে বৃহস্পতিবার ভোরে রাজশাহীর বাঘা থানার নারায়ণপুর গ্রাম এলাকা থেকে প্রধান আসামি রিপনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে জানিয়ে এসপি গাজিউর রহমান বলেন, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিন সকালে গ্রেফতার রিপনকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এদিকে শান্ত হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবার ও স্থানীয়রা দ্রুত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক