ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

জামালপুরে র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:১২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:১২:১৪ অপরাহ্ন
জামালপুরে র‍্যাব কর্মকর্তার স্ত্রীকে হত্যা ছবি: সংগৃহীত
জামালপুরের সরিষাবাড়ীতে লিপি আক্তার (৩৫) নামে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার গৌরী শংকর মাঠসংলগ্ন একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া।

নিহত লিপি আক্তার একই উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর গ্রামের বাসিন্দা এবং র‍্যাব-২ এর উপপরিদর্শক (এসআই) মহর আলীর স্ত্রী। 

ঘটনার সময় তার ১১ বছরের মেয়ে নিথি আক্তারও ঘরে ছিল এবং তাকে ভয়ভীতি দেখানো হয়। কয়েক বছর ধরে লিপি আক্তার মেয়েকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মা–মেয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রিল কেটে ঘরে ঢোকে। চোরকে চিনে ফেলায় লিপি আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর স্বর্ণালঙ্কার লুট করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্ছু মিয়া বলেন, বৃহস্পতিবার সকালে নিহত লিপি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার