ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ

নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নেন বেশি? কী কী সমস্যা হতে পারে তা থেকে?

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৩:০৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৩:০৪:১৯ অপরাহ্ন
নাকের বদলে মুখ দিয়ে শ্বাস নেন বেশি? কী কী সমস্যা হতে পারে তা থেকে? ফাইল ফটো
কারও কারও কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু মাউথ ব্রিদিং বা মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। বিষয়টি অনেক ক্ষেত্রেই অজান্তে হয়ে যায়। কিন্তু এই অভ্যাস যদি থাকে তবে তার জন্য নানা সমস্যা হতে পারে শরীরে। এ ব্যাপারে বিস্তারে আলোচনা করেছেন দুবাই নিবাসী এক এয়ারওয়ে ডেন্টিস্ট টিনা রোকারিয়া। তিনি বলছেন, মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস থাকলে তাই অবিলম্বে সেই অভ্যাসে বদল আনুন। দরকার হলে জোর করেই অভ্যাস বদলান। না হলে নানা সমস্যা দেখা দিতে পারে শরীরে।

১. দাঁত ও মাড়ির সমস্যা: মুখ দিয়ে শ্বাস নিলে সবচেয়ে সাধারণ যে সমস্যাগুলি হতে পারে, তা হল দাঁত এবং মাড়ির সমস্যা। মুখ দিয়ে বাতাস প্রবেশ করলে লালা দ্রুত শুকিয়ে যায়। আর লালা বা স্যালাইভা মুখের ভিতরের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। মুখের ভিতরের অংশকে জীবাণুমুক্ত রাখতে এবং মুখের মধ্যে তৈরি হওয়া নানা ধরনের অ্যাসিড থেকে যে ধরনের ক্ষতি হয়, তা-ও হতে দেয় না। ফলে লালা শুকিয়ে গেলে দাঁতের ক্ষয় এবং মাড়ির নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। এ ছাড়া মুখে দুর্গন্ধও হতে পারে এই অভ্যাস থাকলে।

২. ঘুমের সমস্যা: মুখ দিয়ে শ্বাস নিলে ঘুমের মান খারাপ হতে পারে। ঘুমোনোর দীর্ঘমেয়াদি রোগের কারণও হতে পারে এই অভ্যাস। এটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ঘুম ভাল না হওয়ায় সারা দিনের ক্লান্তিবোধের কারণও হতে পারে মুখ দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস।

৩. মুখের গঠন পরিবর্তন: বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে মুখ দিয়ে শ্বাস নিলে মুখের পেশি ও হাড়ের বিকাশে প্রভাব পড়ে। মুখ লম্বাটে ও সরু হয়ে যেতে পারে। রাতে ঠোঁট ঠিকমতো না হওয়ায় উপরের মাড়ি বেশি দেখা যেতে পারে। দাঁতের বিন্যাসেও এর প্রভাব পড়তে পারে। অনেক ক্ষেত্রে মুখ দিয়ে শ্বাস নেওয়ার সমস্যা থাকলে উপরের সারির দাঁত উঁচু হয়ে যেতে পারে।

৪. অ্যাজমা: নাক শ্বাস-প্রশ্বাস নেওয়া বাতাসকে পরিশ্রুত করে, আর্দ্রতা বজায় রাখে এবং শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে। মুখ দিয়ে শ্বাস নিলে বাইরের বাতাস পরিশোধনের কোনও সুযোগ থাকে না। ফলে ফুসফুসে পৌঁছয় ঠান্ডা, শুষ্ক অপরিশোধিত বাতাস, যা থেকে অ্যাজমার ঝুঁকি বাড়তে পারে।

৫. ফ্যারেনজাইটিস: যাঁদের ফ্যারেনজাইটিস-এর সমস্যা রয়েছে তাঁদের গলায় ঠান্ডা বাতাস বা ধুলোভরা বাতাস গেলে সহজেই সংক্রমণ হয়। এর থেকে গলা জ্বালা করে এবং কাশি হয়। সেই সংক্রমণ অনেক ক্ষেত্রে ফুসফুসেও ছড়ায়। এই সমস্যা যাঁদের আছে, তাঁদের ক্ষেত্রেও মুখ দিয়ে শ্বাস নেওয়ার প্রবণতা সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত